Barasat Municipality

Grievance Information Sheet

(Grievance lodged through Road Grievance section of www.barasatmunicipality.org)

Grievans Id : 31


Location : 1
Name : ANINDYA Sir
Address : Bidhan Park, North Taki Road, Barasat, Kolkata -700124 Babur Dokan/Lokenath Bhander
City : Kolkata
Pin Code : 700124
Holding No : 81/B
Phone No : 9831532001
Mobile No : 9831532001
e-mail : avijitanindya123@gmail.com
Concerned Deptt. : Public Works (PWD)
Grievances : আমি উত্তর ২৪-পরগণার সদর শহর বারাসত-এর কেন্দ্রস্থলে অবস্থিত তিতুমীর বাস-ডিপোর কাছাকাছি বিধান পার্কের এক অতি পুরনো বাসিন্দা। আমাদের এই লোকালয়টি বারাসত পৌরসভার ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত। এই ওয়ার্ডের বেশ কয়েকটি সমস্যা আছে। সেগুলি আমি একে একে উল্লেখ করছি -- প্রথমতঃ, আমাদের এই ওয়ার্ডের প্রধান সমস্যা হলো, ভাঙাচোরা রাস্তা। গত ১৫ বছর হয় গেল, এই ওয়ার্ডের রাস্তার রক্ষণাবেক্ষণ হয়নি এবং হচ্ছে না। অধিকাংশ জায়গায় রাস্তায় ফাটল ধরেছে, এখানে ওখানে প্রচুর ছোট বড়ো গর্ত। এই গর্তগুলি সামান্য বৃষ্টিতেই ছোট্ট ছোট্ট জলাশয়ে রুপান্তরিত হয়ে যায়। বাম্পারগুলি ভালো অবস্থায় নেই, ২-৩ জায়গায় কালভার্টগুলি ফেটে/ভেঙে গিয়ে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে, যার থেকে প্রায় প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটে। অতি সম্প্রতি, এই কালভার্টগুলির মধ্যে একটির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে, সামান্য চাপ পড়লেই ভেঙে নর্দমার মধ্যে যে কোনো ব্যক্তির পা পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হবেন/তিনি নিজেই পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হবেন। দ্বিতীয়তঃ, আমাদের এই ওয়ার্ডের আর একটি অন্যতম প্রধান সমস্যা হলো, নর্দমার অতি অতি খারাপ জল নিকাশি ব্যবস্থা। ১০-১৫ মিনিটের বৃষ্টিতেই সারা পাড়া হাঁটু সমান জলে প্লাবিত হয়ে যায়। সারাদিন সেই জল-প্লাবিত অবস্থা থেকে যায়, রাস্তার এবং নর্দমার জল মিশে গিয়ে একাকার হয়ে যায়। সেই নোংরা, অপরিষ্কার, অস্বাস্থ্যকর জলের মধ্যে দিয়েই সবাই কে হেঁটে যেতে হয়। যেকোনো ধরণের চর্মরোগ অবশ্যম্ভাবী। এছাড়াও এই জমা জল হলো মশার ডিম পাড়ার জন্য অবাধ চারণক্ষেত্র। স্বাভাবিকভাবেই মশার প্রকোপ প্রচন্ড ভাবে বেড়ে যায়। এর সাথেই যুক্ত হয়, সাপ, জোঁক, বিছা, কাঁকড়া-বিছার মতো বিপজ্জনক কিছু প্রাণীর অবাধ আনাগোনা। আমাদের এই ওয়ার্ডে ব্লীচিং পাউডার ছড়ানো অথবা মশা মারার তেল স্প্রে করা হয় প্রায় ৫-৬ মাস অন্তর অন্তর। তাও সেই ব্লীচিং পাউডার আসল নাকি রেশনের আটা ছড়ানো হয় কি না, খুবই সন্দেহ আছে। কারণ ক্লোরিনের কোন গন্ধ আমরা পাই না। এটাই কি নির্মল বাংলা নাকি নির্মম বাংলা? তৃতীয়তঃ, নির্মল বাংলা প্রকল্পের কাজ হলো পৌরসভার নিজস্ব গাড়ি প্রতিদিন নোংরা ময়লা আবর্জনা প্রতিটি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়া। সেই কাজ এখানে অবশ্যই করা হয়। কিন্তু... কিন্তু.... কিন্তু, যেই দিন বৃষ্টি হবে, তার পরের দিন এবং অনেক সময় তারও পরের দিন পৌরসভার এই গাড়ি আসবে না। কারণ হিসেবে তারা বলেন ময়লা আবর্জনা ফেলার জায়গা জল-পূর্ণ হয়ে গেছে তাই আসা সম্ভব হবে না। আবার কখনো কখনো এইটাও বলতে শুনেছি, এই ওয়ার্ডের জন্য নির্দিষ্ট কোন ভ্যাট নেই। এইসব কি কথা? আমরা কি এতটাই অবহেলিত (ছাগল মা-এর তিন নম্বর বাচ্চার মতো?) আমরা কি নির্বাচনে ভোট প্রদান করি না? চতুর্থতঃ, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর খুবই ব্যস্ত ব্যক্তি (মহিলা)। তিনি অনেক উৎসব পালন করেন, যেমন- নিজস্ব রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস, বসন্ত উৎসব, রাখী বন্ধন, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, আরো কতো কি! কিন্তু আমাদের এই ওয়ার্ডের মহান এই কাউন্সিলর-দিদি-র আমাদের এই সমস্যাগুলির প্রতি সম্পূর্ণভাবে উদাসীন এবং নির্লিপ্ত। আরো একটি মজার ব্যাপার হলো, আমি তাঁকে বারংবার এই সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করাই এবং সমস্যাগুলির সমাধান কবে হবে বলে বারংবার জানতে চাই বলে তিনি আমার প্রতি খুবই বিরক্ত। তাই তিনি আমার মোবাইল ফোনের নাম্বার টিকে ব্লক করে দিয়েছেন। এটা কি আমার অপরাধ?এইটাই কি আমরা চেয়েছিলাম আমাদের নির্বাচিত পৌর-প্রতিনিধির/পৌর-মাতার থেকে? কি জানি, আমি হয়তো খুবই মূর্খ, অজ্ঞ, নির্বোধ, নিরক্ষর। অনিন্দ্য।
Lodging Date : 31-07-2025